অভিনয় নিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী রুনা খান। গত বছরে হঠাৎ ৪০ কেজি ওজন কমিয়ে ফটোশুটে ধরা দিলে চমকে যান সহকর্মী থেকে শুরু করে সবাই। ওজন কমানোর এই যাত্রায় যাননি জিমে। নিজের বানানো খাবারের রুটিন বদলে দিয়েছিল তাঁকে। পাশাপাশি টক্সিক মানুষের সঙ্গ ত্যাগ করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন বলে জানান তিনি। ওজন কমানোর পর অনেক ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। যখনই সেসব ছবি ফেসবুকে প্রকাশিত হয়, তখন সবার নজর কাড়ে। আজাদ আবুল কালামের তোলা স্থিরচিত্রে একনজরে দেখে নেওয়া যাক নজরকাড়া রুনাকে—
ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন রুনা খান। কথা হলে জানান, ঢাকার উত্তরায় একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। সিল্ক ও মসলিনের ফিউশন শাড়ি পরিহিত রুনা খানের এই স্থিরচিত্রগুলো নজর কেড়েছে। মন্তব্যের ঘরেও তা টের পাওয়া গেছে।
রুনা খানের ওজন কমানোর গল্প শুনতে চাইলে প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলায় বইয়ে পড়েছি না, বানরের তৈলাক্ত বাঁশে ওঠার গল্প! আমার ওজন কমানোর গল্পটা সে রকমই। তিন পা আগাইতাম, চার পা পিছাইতাম। ২০০৯ সালে বিয়ে হয়। পরের বছরই সন্তান রাজেশ্বরীর জন্ম। একসময় ওজন ৯৫ কেজিতে গিয়ে ঠেকে। সন্তান জন্মের এক বছর পর, মানে ২০১১ সাল থেকে ওজন কমানোর মিশন শুরু করি। কিন্তু কোনোভাবেই পারছিলেন না, বরং একপর্যায়ে ওজন আরও বেড়ে হয় ১০৫ কেজি। এমনও হয়েছে অস্ত্রোপচার ছাড়া সব চেষ্টাই করেছি।’


0 Comments